শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন

সীতাকুণ্ডের সোনাইছড়ি পূজামণ্ডপে আসলাম চৌধুরী’র পক্ষে  আর্থিক অনুদান বিতরন

মো:রমিজ আলী, সীতাকুণ্ড প্রতিনিধি(চট্টগ্রাম):
  • প্রকাশের সময় : বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
  • ৫৩৫ বার পড়া হয়েছে

মো:রমিজ আলী,
সীতাকুণ্ড প্রতিনিধি(চট্টগ্রাম):

আসন্ন শারদীয় দূর্গাপূ্জা উপলক্ষে সীতাকুণ্ড উপজেলার ৮নং সোনাইছড়ি ইউনিয়নের বিভিন্ন পূজামন্ডপে আর্থিক অনুদান বিতরন করা হয়েছে। মঙ্গলবার রাত ৮টায় উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে এ উপলক্ষে বিএনপির দূর্গাপুজা পরিদর্শন কমিটির সাথে পূজামন্ডপ কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।উক্ত সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব লায়ন মোঃ আসলাম চৌধুরীর পক্ষে ইউনিয়নের ৬টি পূজামন্ডপে আর্থিক অনুদান প্রদান করা হয়। সীতাকুণ্ড উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও পূজামন্ডপ পরিদর্শক প্রধান আলাউদ্দিন মনি’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ তারেক পারভেজ। সোনাইছড়ি ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি নাজিম উদ্দীনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মৎস্যজীবি দলের সদস্য সচিব মাহবুব আলম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো:কোরবান আলী সাহেদ, ইউনিয়ন যুবদলের সভাপতি মো: সোহেল আরমান, সাধারণ সম্পাদক মোমিন উদ্দিন মিন্টু, আহবায়ক মো: আলী, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য লসচিব মো: নূরউদ্দিন, ছাত্রদলের সভাপতি আবদুর রহিম, শ্রমিকদলের সভাপতি ওসমান আলী, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, ইউনিয়ন জিয়া লমঞ্চের সভাপতি ফুল মিয়া, সাধারণ সম্পাদক মো: ইদ্রিচ,তাঁতীদলের সভাপতি মো: লদিদার, মৎস্য দলের সভাপতি  মো: খোকন,সাধারণ সম্পাদক মো: হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন যুবদল নেতা রাজন, আবু সিদ্দিক বাবলু,শীবলু, জামাল,আলাউদ্দিন, এসকান্দর, তোষার,আলাউদ্দিন, রমজান আলী, জানে আলম, রূপম বাবু প্রমূখ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ