
(ঠাকুরগাঁও) প্রতিনিধি: মো: রবিউল আউয়াল
পবিত্র মাহে রমজান উপলক্ষে বালিয়াডাঙ্গী প্রেসক্লাবের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০২ মার্চ ২০২৬) উপজেলা অডিটোরিয়ামে বালিয়াডাঙ্গী প্রেসক্লাবের সভাপতি এনএম নুরুল ইসলাম এর সভাপতিত্বে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহসানুল হক।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে আহসানুল হক বলেন, রমজান আত্মসংযম, নৈতিকতা ও মানবিকতার শিক্ষা দেয়। তিনি বলেন, সমাজে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও গণমাধ্যমের সমন্বিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাবেক সভাপতি জুলফিকার আলী শাহ। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক হারুন অর রশীদ, মশিউর রহমান, দবিরুল ইসলাম, রাজিউর রহমান, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী এবং সাধারণ সম্পাদক আল মামুনসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।
ইফতার শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মো: রবিউল আউয়াল