
মোঃ আসিফ ইকবাল রকি
চৌগাছা প্রতিনিধি
যশোরের চৌগাছা উপজেলা নির্বাহী অফিসার তানভীর আহমদের সাথে মতবিনিময় করেছেন প্রেসক্লাব চৌগাছা ও রিপোর্টার্স ক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দ। বুধবার সন্ধ্যায় অফিসার্স ক্লাবে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন নির্বাহী অফিসার তানভীর আহমদ, থানা অফিসার ইনচার্জ রেজাউল করিম, প্রেসক্লাব চৌগাছার আহবায়ক দৈনিক যশোর বার্তার প্রকাশক ও সম্পাদক অধ্যক্ষ শিহাব উদ্দিন, সদস্য সচিব দৈনিক লোকসমাজ পত্রিকার চৌগাছা স্টাফ রিপোর্টার ও দৈনিক দিনকাল পত্রিকার চৌগাছা প্রতিনিধি মুকুরুল ইসলাম মিন্টু, রিপোর্টার্স ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি প্রধান শিক্ষক শওকত আলী, সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক এম হাসান মাহমুদ, প্রেসক্লাব চৌগাছার সাবেক সভাপতি সহকারী অধ্যাপক ইয়াকুব আলী, শেখ ওয়ালিউর রহমান, সিনিয়র সাংবাদিক খালেদুর রহমান, খলিলুর রহমান জুয়েল, টিপু সুলতান, ইঞ্জিঃ রাজু আহম্মেদ, আসিফ ইকবাল রকি, ইমাম হোসেন সাগর, ফারুক হোসেন, সুজন দেওয়ান, আলমগীর কবির, শাহিন সোহেল, সেলিম রেজা, দেবরাজ কুমার বিশ^াস, নুরুল ইসলাম, দেলোয়ার হোসেন, তৌহিদুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।
এ সময় উপজেলা শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, কৃষি কর্মকর্তা মুসাব্বির হুসাইন, প্রকৌশলী সিদ্ধার্থ কুমার কুন্ডু, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সামছুন্নাহার, নির্বাচন কর্মকর্তা এসএমএম রমেলসহ পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
নির্বাহী অফিসার তানভীর আহমদ বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ আমাদের দরজায় কড়া নাড়ছে। এই নির্বাচনে প্রশাসনের দিক হতে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহন করা হয়েছে। একটি ফ্রি ফেয়ার নির্বাচন অনুষ্ঠানে সরকার কাজ করে যাচ্ছে। আমরা মাঠ পর্যায়ে থেকে সরকারের সকল কাজকে সফল ভাবে সম্পন্ন করার লক্ষে এগিয়ে চলেছি। বিশেষ করে গণভোটের ব্যপারে আমরা সাধারণ ভোটারদের উদ্বুদ্ধ করনে নানা ধরনের কর্মকান্ড করে যাচ্ছি, এ ক্ষেতে সাংবাদিকদের সহযোগীতা প্রয়োজন।
প্রেসক্লাব চৌগাছা ও রিপোর্টার্স ক্লাবের সাংবাদিক নেতারা নির্বচানে সাংবাদিকদের দায়িত্ব যথাযথ ভাবে পালন করবেন বলে নির্বাহী অফিসারকে আস্বাস্ত করেন।