মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০২:৫১ অপরাহ্ন

জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রানীসম্পদ প্রদর্শনী ২০২৫ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত।

আসাদুর রহমান হাবিব ফুলবাড়ী(দিনাজপুর)।
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ১১১ বার পড়া হয়েছে

আসাদুর রহমান হাবিব ফুলবাড়ী(দিনাজপুর)।

দেশীয় জাত আধুনিক প্রযুক্তি প্রানীসম্পদে হবে উন্নতি এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ফুলবাড়ীতে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রানীসম্পদ প্রদর্শনী ২০২৫ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ২৬ নভেম্বর সকাল ১১টায় উপজেলা চত্বরে উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ সারোয়ার হাসান এর সভাপতিত্বে উপজেলা প্রানিসম্পদ অধিদপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এর আয়োজনে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রানীসম্পদ প্রদর্শনী ২০২৫ উপলক্ষ্যে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসাহাক আলী তিনি পশু লালন পালনে উপস্থিত ছোট বড় খামারীদের না না দিক নির্দেশনা প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন ফুলবাড়ী সহকারী কমিশনার ভূমি মোঃ সামিউল ইসলাম ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ এ কে এম খন্দকার মুহিব্বুল ইসলাম সহকারী কৃষি অফিসার শাহানুর ইসলাম উপজেলা মৎস্য কর্মকর্তা মোছাঃ রাশেদা আক্তারসহ সংশ্লিষ্ট দপ্তরের সকল কর্মকর্তা কর্মচারী ও উপজেলার ছোট বড় খামারী বৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ