
মোঃ শরিফুল ইসলাম ভূঁইয়া
রামগঞ্জ প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের রামগঞ্জে টানা বর্ষণে ও বন্যার পানির কারণে পানিবন্ধি মানুষজন, ভেসে গেছে পুকুর সহ চাষ করা মাছের ঘের, ক্ষতিগ্রস্ত মাছ চাষী হাজারো পরিবার। পানি নিস্কাশনের ব্যবস্থা না থাকার কারণে টানা বর্ষণে রাস্তাঘাট, ঘরবাড়ি,মসজিদ মাদ্রাসা, দোকানপাট, মাছের ঘের, সহ শিক্ষাপ্রতিষ্ঠানে গুলি ৩ থেকে ৪ ফুট পানির নিচে ডুবে গেছে।
উপজেলার ভোলা কোড,দেবনগর, ডল্ট্যা, ভাট্টা , পানিওয়ালা, নাগমুদ, সমেশপুর আলীপুর ভাদুর ভোলকোড ভাটরা কাঞ্চনপুর, নোয়াগাও উদনপাডা সাদেরখীল ইছাপুর,
চন্ডিপুর, করপাড়া ইউনিয়নের সমিতির বাজার ও বাংলাবাজার, নবিনগর বাজার, সাহাপুর বাজার, নয়নপুর, নুনিয়াপাড়া, সামদানপুর, হরিচ্চর সহ অনেক এলাকার ঘর-বাড়ি পানির নিচে ডুবে গেছে।
ভেসে গেছে কয়েক শত মাছের ঘের। বহু স্থানে গরু ও মুরগীর খামারিদের খামার পানিতে ডুবে গেছে। এতে করে চরম দূর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ সহ মৎস্য চাষিরা।
এদিকে ভোলাকোট ইউনিয়নের উত্তর দেবনগর আদম গাজী বেপারী বাড়ীর মৎস্য চাষী মোঃ বিল্লাল হোসেন আজকের বসুন্ধরা প্রতিনিধিকে জানান মনপুরা মৎস্য খামারের মাছের ঘের সহ কয়েকটি পুকুরের অন্তত ৬-৭লক্ষ টাকার মাছ ভেসে গেছে,দাদনে ও ব্যাংক ঋণ নিয়ে মাছ চাষ করেছেন তিনি। নিম্মাঞ্চলে পুকুর ও মাছের ঘের ভেসে বহু জলাশয়ের ছোট বড় মাছ বের হয়ে গেছে। অনেক মাছ চাষি পুকুর ইজাড়া নিয়ে মাছ চাষ করেছেন বলে জানিয়েছেন চাষিরা।
এ ছাড়াও কয়েক হেক্টর আমনের বীজতলা ও শাক সব্জির বীজতলা পানিতে তলিয়ে নষ্ট হয়েছে বলে জানান কৃষকরা