বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন

জরাজীর্ণ ঘরে রশিদা খালার দৈন্যদশায় জীবনযাপন এবং চোঁখে দেখার মতো কেউ নেই।

মোহাম্মদ নুরুন্নবী শহর প্রতিনিধি কক্সবাজার
  • প্রকাশের সময় : বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৯১ বার পড়া হয়েছে

মোহাম্মদ নুরুন্নবী শহর প্রতিনিধি কক্সবাজার

জরাজীর্ণ ঘরে মানবেতর জীবন যাপন করছে সবার পরিচিত রশিদা খালা নামের এক নারী। তীব্র শীত কিংবা ঝড়-বৃষ্টি যাই হোক, সয়ে যেতে হচ্ছে নীরবে। জরাজীর্ণ ঘরে বসবাস করলেও টাকার অভাবে মেরামত করা সম্ভব হচ্ছে না জীবনের শেষ সম্বলটি। এমন মানবেতর জীবন থেকে মুক্তি চান তিনি। কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নের ৮নং ওয়ার্ডস্থ উত্তর মেহেদী পাড়া গ্রামে তার বসবাস।

রশিদা খালা জানান-তার দুই পুত্র বিয়ে করে স্ত্রী দের নিয়ে তাদেরকে ফেলে ভাড়াবাড়িতে চলে গেছে। তার স্বামী আবুল কাশেম দীর্ঘদিন ধরে শহরের চাউল বাজারে লেবারের কাজ করে। সারা জীবন লেবারি করে ছেলেদের বড় করে। ছেলেরা বড় হয়ে বিয়ে করে মা-বাবা কে ফেলে চলে গেছে। তাদেরকে দেখার মত এখন কেউ নেই। একমাত্র মেয়ের বিয়ে হলেও চোঁখের সমস্যার কারণে তালাক হয়ে যায় মেয়ের। বর্তমানে একমাত্র মেয়ের দু’চোখঁ অন্ধ। সেও ঐ বাড়ীতে থাকে। বর্তমানে মা-মেয়ের ভরণ পোষণে হিমশিম খাচ্ছে দিনমজুর স্বামী। বিগত ২০২৩ সালে প্রাকৃতিক দূর্যোগ হামুনে গাছ পড়ে ঘরটি ভেঙ্গে গেলেও টাকার অভাবে ঘরটি ঠিক করতে পারেনি। তীব্র শীতের মধ্যে এই জরাজীর্ণ ঘরে মানবেতর জীবন যাপন করছে তিনি। আগামী বর্ষা মৌসুমে এই জরাজীর্ণ ঘরে কিভাবে থাকবে তা চিন্তা করতে করতে রাতে ঘুমাতে পারে না রশিদা খালা। তার এই জরাজীর্ণ ঘরটি মেরামত করতে সবার সহযোগীতা কামনা করেন তিনি।

উত্তর মেহেদী পাড়া সমাজ কমিটির সভাপতি আবুল কাশেম সর্দার বলেন- রশিদা খালা ও আবুল কাশেম হত দরিদ্র লোক। ঘূর্ণিঝড়ে গাছ পড়ে তাদের ঘরটি ভেঙ্গে যায়। এই শীতের মধ্যে তারা ঐ ঘরটিতে মানবেতর জীবন যাপন করছে। আগামী বর্ষা মৌসুমে ঐ ঘরে বসবাস করা কিছুতেই সম্ভব না। আমরা সামাজিকভাবে তাকে সহযোগীতা করার জন্য আলোচনা করছি। তাদের এই জরাজীর্ণ ঘরটি মেরামতে বিত্তশালী ও মানবিক সংঘটনের সহযোগীতা কামনা করেন এই সমাজপতি।

খুরুশকুল ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট ৮ন ওয়ার্ডের মেম্বার নাছির উদ্দীন বলেন-রশিদা খালার জরাজীর্ণ ঘরটি মেরামত করতে আমি ব্যাক্তিগতভাবেও সহযোগীতা করব এবং সরকারী কোন সুযোগ সুবিধা আসলে সর্ব প্রথমে রশিদা খালাকে দেয়ার চেষ্টা করব। রশিদা খালার ঘরটি মেরামত করতে সকলের সহযোগীতা কামনা করেন ঐ জনপ্রতিনিধি

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ