
শরিফুল ইসলাম ভূঁইয়া,
রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌর শহরের জিয়া শপিং কমপ্লেক্স প্রাঙ্গণে রামগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সহযোগিতায় অগ্নি নির্বাপণ মহড়া অনুষ্ঠিত
হয়েছে ।
সোমবার ১০ ফেব্রুয়ারি সকাল ১১ টার দিকে এ অগ্নি নির্বাপণ মহড়া উদ্বোধন করেন রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম রবিন শীষ, এসময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স উপ সহকারী পরিচালক মোহাম্মদ আবুল বাশার, রামগঞ্জ ওসি আবল বাশার, রামগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ষ্টেশন অফিসার মোঃ নূরুল আাবছার, জিয়া শপিং কমপ্লেক্সে কমিটির সমন্বয়ক জাকির হোসেন হেলাল, রামগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি পাটোয়ারী হোসেন শরীফ প্রমুখ।
মহড়ায় প্রাকৃতিক দুর্যোগ কিংবা অগ্নি কান্ড সংঘটিত হলে অগ্নি নির্বাপণের নানান কৌশল প্রদর্শন করা হয়।
বাসা বাড়ি ও মার্কেটে আগুন লাগলে আতঙ্কিত না হয়ে কি ভাবে সহজেই আগুন নিয়ন্ত্রণে করা যায় তা প্রদর্শনীতে দেখানো হয়।