সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন

জুলাই বিপ্লবের ঘোষণাপত্র বাস্তবায়নের জন্য শরণখোলা উপজেলায় লিফলেট বিতরণ

মোঃ আব্দুর রহিম শরণখোলা (প্রতিনিধি)ঃ
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫
  • ১১৬ বার পড়া হয়েছে

মোঃ আব্দুর রহিম শরণখোলা (প্রতিনিধি)ঃ

” জুলাইয়ের প্রেরণা দিতে হবে ঘোষণা ” এই স্লোগানকে ধারণ করে কেন্দ্রীয় নিদের্শনা অনুযায়ী বাগেরহাট জেলার শরণখোলা উপজেলায় ” জাতীয় নাগরিক কমিটি ” এবং” বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ” লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। শরণখোলা উপজেলার প্রাণকেন্দ্র রায়েন্দা বাজারে আজ সোমবার ১৩ জানুয়ারি সকাল ১১ ঘটিকায় বিভিন্ন শ্রেণি পেশার জনতার মাঝে লিফলেট বিতরণ করেন জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর নেতৃবৃন্দ। এ সময় লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটি কেন্দ্রীয় সংগঠক নাঈম আহমদ, শরণখোলা উপজেলার প্রতিনিধি রিয়াজুল ইসলাম, আল মামুন খান, মোঃ আব্দুর রহিম, সানাউল্লাহ, আল ইমরান এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বাগেরহাট জেলার যুগ্ম সদস্য সচিব সাব্বির আহমেদ, সদস্য নাহিদ হাসান, সাওফা মুন প্রমুখ। এ সময় জুলাই বিপ্লবে প্রয়াত শহীদে রাষ্ট্রীয় স্বীকৃত, জুলাই গণহত্যার বিচার, বাহাত্তরের সংবিধান বাতিল, ছাত্র জনতার অভ্যুত্থানের ঘোষণাপত্রসহ ৭ দফা দাবি তুলে ধরেন। তারা আরও বলেন, ফ্যাসিবাদীর বিচার নিশ্চিত করে আর যেন কোন ফ্যাসিবাদীর জন্ম এই দেশে না ঘটে সেদিকে আপামর জনসাধারণের সজাগ দৃষ্টি রাখতে হবে। একই সাথে দেশকে আরও শক্তিশালী ও সমৃদ্ধি করে গড়ে তুলতে সকলকে অগ্রণী ভুমিকা রাখতে হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ