সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১২:০৯ অপরাহ্ন

সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষকে রোভার স্কাউট গ্রুপের পক্ষ থেকে সংবর্ধনা

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫
  • ১১৭ বার পড়া হয়েছে

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা :

সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষ মহোদয়ের রোভার স্কাউট গ্রুপের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে। 

বৃহস্পতিবার (৯ জানুয়ারি)  সকালে সাতক্ষীরা সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের আয়োজনে রোভারডেন এই সংবর্ধনা  দেওয়া হয়।

সাতক্ষীরা সরকারি কলেজের ভূগোল ও পরিবেশ এবং গ্রুপ সম্পাদক আ. ন. ম. গাউছার রেজা’র সভাপতিত্বে অধ্যক্ষ ও গ্রুপ সভাপতি প্রফেসর মোঃ আবুল হাশেম, উপাধ্যক্ষ ও গ্রুপ সহ-সভাপতি প্রফেসর  মোহা. আল মুস্তানছিল বিল্ল্যাহ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ও শিক্ষক পরিষদের সম্পাদক  বদরুল মিল্লাত।

এসময় উপস্থিত ছিলেন  ইসলামিক স্টাডিস বিভাগের বিভাগীয় প্রধান মিয়ারাজ হোসেন ও সাতক্ষীরা সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের সদস্যবৃন্দ

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ