শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন

আতশবাজি ফুটানো ও ফানুশ উড়ানো বন্ধে ক্যাম্পাস জুড়ে পবিপ্রবি ইএসডিএম ক্লাবের সচেতনতামূলক কর্মসূচির আয়োজন

পবিপ্রবি প্রতিনিধি, মুশতাক আহমেদ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ৮৩ বার পড়া হয়েছে

পবিপ্রবি প্রতিনিধি,
মুশতাক আহমেদ

আজ ৩১ ডিসেম্বর ক্যাম্পাস পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ইএসডিএম ক্লাবের পক্ষ থেকে জনসচেতনতার উদ্দেশ্যে ক্যাম্পের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় যেমন প্রশাসনিক ভবন,টি এস সি ও আবাসিক হলগুলোর প্রবেশদ্বারে জনসচেতনতা মুলক পোষ্টার লাগানো হয় যাতে সাধারণ মানুষকে আতশবাজি ফুটানো ও ফানুস উড়ানো বন্ধে উদ্ভূত করা যায়। এতে করে সবার ভিতর সচেতনতা বৃদ্ধি হবে বলে আশা করেন কমিটির সভাপতি আফিয়া তাহমিন জাহিন এবং আমাদের আরো বলেন যে, গণসচেতনতা বৃদ্ধির মাধ্যমেই সম্ভব বিকল্প পদ্ধতিতে দিবসটি উদযাপন করতে সকলকে উৎসাহিত করা।

এছাড়া গত ৩০/১২/২৪ তারিখে ষাটোর্ধ মানুষের উপস্থিতিতে পবিপ্রবির ইএসডিএম ক্লাব কর্তৃক একটি অনলাইন সেমিনারের  আয়োজন করা হয়। সেমিনারের প্রতিপাদ্য বিষয় ছিলো “আতশবাজি ও ফানুসকে না বলি,শান্ত ও স্নিগ্ধ পরিবেশ গড়ি।

এই সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা অনুষদের সম্মানিত ডিন  এবং ইএসডিএম ক্লাবের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মো: নুরুল আমিন। এছাড়া উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি আফিয়া তাহমিন জাহিন,সাধারণ সম্পাদক ফারদিন হাসান। এ সময় মাননীয় ডিন মহোদয় আতশবাজি ও ফানুশের ক্ষতিকর বিভিন্ন দিক তুলে ধরার পাশাপাশি এর স্থায়ী সমাধানে তরুণ সমাজের ভূমিকাগুলো তুলে ধরেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ