শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন

কটিয়াদীতে যুবলীগ নেতা রুহুল আমিন শাকিলের নেতৃত্বে দিনমজুরকে গাছের সাথে বেঁধে বসতবাড়ি ভাঙচুর ও লুটপাট 

কিশোরগঞ্জ প্রতিনিধি,
  • প্রকাশের সময় : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
  • ৪৯ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জ প্রতিনিধি,

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার বোয়ালিয়া গ্রামে শুকন মিয়া নামে এক দিনমজুরকে গাছের সাথে বেঁধে বসতবাড়ি ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ওঠেছে কটিয়াদী উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক রুহুল আমিন শাকিলের বিরুদ্ধে। 

এ বিষয়ে দিনমজুর শুকন মিয়া বলেন,রুহুল আমিন শাকিল গংদের সাথে দীর্ঘদিন যাবত জমিজমা নিয়ে ঝামেলা চলছে। স্বৈরাচার শেখ হাসিনা দেশ ছেড়ে পালালেও তার দোসররা এখনও অসহায় মানুষের উপরে জুলুম-অত্যাচার বন্ধ করে নাই। রবিবার(২৯ ডিসেম্বর)যুবলীগ নেতা রুহুল আমিন শাকিলের নেতৃত্বে বাবুল,এন ইসলাম,ভূলনসহ অজ্ঞাত ৩০-৪০জন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে (রাম দা,চুরি,চাপাতি,টেটা,বল্লম ইত্যাদি) আমার বাড়িতে অতর্কিত হামলা করে এবং আমাকে গাছের সাথে বেঁধে আমার বসতবাড়ি ভাঙচুর ও লুটপাট করেছে। এমতাবস্থায় আমি সরকারের কাছে সুষ্ঠু বিচার প্রার্থনা করছি।

এ বিষয়ে কটিয়াদী মডেল থানার ওসি তরিকুল ইসলাম জানান, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ