বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন

দিনাজপুরের কাঞ্চন ঘাটে বালুর স্তূপে জনদুর্ভোগ, দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে

মো:সালাম রাব্বানী দিনাজপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
  • ৫৮ বার পড়া হয়েছে

মো:সালাম রাব্বানী
দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর জেলার বিরল উপজেলার কাঞ্চন ঘাট ব্রিজ অটো স্ট্যান্ড থেকে গণির মোড়ের রাস্তাটি স্থানীয়দের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগের মাধ্যম। তবে, এই রাস্তায় সাম্প্রতিককালে একটি বড় সমস্যা সৃষ্টি হয়েছে। রাস্তাটির পাশে থাকা নদী থেকে উত্তোলিত বালু বিক্রির জন্য রাখা হলেও তা ধীরে ধীরে চলাচলের রাস্তায় চলে আসছে।

এতে সাধারণ মানুষের যাতায়াতে চরম বিঘ্ন ঘটছে এবং দুর্ঘটনার আশঙ্কা প্রতিনিয়ত বাড়ছে। এলাকাবাসীরা জানান, ২৪ ঘণ্টাই এই রাস্তা ব্যবহার করা হলেও বালুর স্তূপের কারণে সাইকেল, মোটরসাইকেল এবং অন্যান্য যানবাহন প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছে। ইতোমধ্যে বালুর কারণে সাইকেল কিংবা মোটরসাইকেল পড়ে গিয়ে আহত হওয়ার ঘটনাও ঘটেছে।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, বালুর কারণে রাস্তার চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। বিশেষ করে রাতে রাস্তায় চলাচল আরও বিপজ্জনক হয়ে ওঠে। দুর্ঘটনার সংখ্যা বৃদ্ধি পাওয়ায় এলাকাবাসীর মধ্যে চরম উদ্বেগ দেখা দিয়েছে।

এলাকাবাসীর দাবি, রাস্তার ওপর বালুর স্তূপ দ্রুত অপসারণ করে রাস্তাটি চলাচলের উপযোগী করতে হবে। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। এই সমস্যা সমাধান না হলে দুর্ঘটনার সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সরকারি রাস্তায় এ ধরনের জনদুর্ভোগ সৃষ্টি হওয়া কোনোভাবেই মেনে নেওয়া যায় না বলে মনে করছেন এলাকাবাসী।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ