শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন

রাজারহাটে ৩৫ কেজি গাঁজাসহ ১ মাদক কারবারি গ্রেফতার

কুড়িগ্রাম প্রতিনিধি মোঃ ইউসুফ খাঁন।
  • প্রকাশের সময় : রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
  • ১৮১ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি মোঃ ইউসুফ খাঁন।

কুড়িগ্রামের রাজারহাটে ৩৫ কেজি গাঁজাসহ ১ মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-১৩)। রবিবার (২২ ডিসেম্বর) দুপুরে রাজারহাট ইউনিয়ন পরিষদের প্রধান ফটকের সামনে অভিযান পরিচালনা করে একটি মিনি পিকআপ তল্লাশি করে ৩৫ কেজি গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।

দুপুরে র‌্যাব-১৩ রংপুর ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়,র‌্যাবের আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজারহাট বাজার এলাকায় অবস্থান নেয়। সেখানে পলিথিনের ৭টি বস্তায় মোড়ানো ৩৫ কেজি গাঁজাসহ একজনকে আটক করা হয়েছে। পরে এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর তাকে রাজারহাট থানায় সোপর্দ করা হয়। গ্রেফতার ব্যক্তি হলেন, কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার ড্রাইভার মোঃ মোস্তাক (২৬) পিতা-মোঃ মাহ আলম/মাহালম,মাতা-মোছাঃ হামিদা বেগম, সাং-টেপারকুটি,মোল্লাপাড়া কে গ্রেফতার করে।

র‌্যাব-১৩ মিডিয়া মুখপাত্র ফ্লাইট লেঃ সিনিয়র সহকারী পরিচালক বলেন,আটককৃত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে থানায় সোপর্দ করা হয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ