বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন

শেরপুরের নকলায় স্বৈরাচারী আওয়ামীলীগের ৪৫ জন নেতা সহ অজ্ঞাতনামা ৫০০ জনের নামে মামলা দায়ের।

সিনিয়র স্টাফ রিপোর্টার: রকিব হাসান রবিন, নকলা, শেরপুর।
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
  • ৩২৭ বার পড়া হয়েছে

সিনিয়র স্টাফ রিপোর্টার: রকিব হাসান রবিন, নকলা, শেরপুর।

শেরপুরের নকলায় অগ্নিকাণ্ডের ঘটনায় গত ১২ ডিসেম্বর নকলা থানার অফিসার ইনচার্জ বরাবর ৪৫ জন নেতা সহ ৫০০ জন অজ্ঞাতনামার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন চন্দ্রকোণা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো: দেলোয়ার হোসেন।

জানা যায়, গত ৪ ডিসেম্বর চন্দ্রকেণা বাজারে এই অগ্নিসংযোগ এর ঘটনা ঘটে। শুধু তাই নয়, মামলায় এজহারকৃত আসামী কর্তৃক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিষ্ক্রিয় করার অপচেষ্টাও চালানো হয়েছিলো। যার ফলে সামাজিক ও রাজনৈতিক বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিলো।

এমতাবস্থায় ছাত্র আন্দোলন সফল হওয়ার পর এলাকা থেকে পালিয়ে যায় এই আসামীগণ। পরবর্তীতে এই ৪ আগষ্ট এর ঘটনায় আসামীদের সনাক্ত করতে বিলম্ব হওয়ায় মামলা দায়ের করতে দেরি হয় বলে জানান ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো: দেলোয়ার হোসেন।

এ বিষয়ে উনার অভিযোগ পত্রে তিনি লিখেছেন :
এই মর্মে অভিযোগ দায়ের করিতেছি যে, আমি ৯নং হন্দ্রকোনা ইউনিয়নের বিএনপি’র সাধারণ সম্পাদক এয় দায়িত্বে আছি। গত ০৪/০৮/২০২৪ খ্রিঃ তারিখ শেখ হাসিনা সরকার পদত্যাগের একদফা দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা অসহযোগ আন্দোলনের অংশ হিসাবে নকলা থানাধীন ৯নং চন্দ্রকোনা ইউনিয়নের চন্দ্রকোনা ডিগ্রী কলেজ ভবনের মাঠে সমবেত হয়। উক্ত কর্মসূচী চলাকালে বিকাল অনুমান ০৪.০০ ঘটিকার সময় উপরোক্ত বিবাদীপনসহ অজ্ঞাতনামা ৪০০/৫০০ জন বিবাদী দা, লাঠি, সোঠা, কুড়াল, খস্তা, রামদা, হকিষ্টিক ও আগুন সম্বলিত মশাল নিয়ে উক্ত ডিগ্রী কলেজ ভবন, বিদ্যুৎ উপকেন্দ্রসহ আশপাশের সরকারী বে-সরকারী বিভিন্ন স্থাপনা ধ্বংস করার নিমিতে অগ্নিসংযোগ এবং বৈষম্য বিরোধী ছাত্র অন্দোলনকে প্রতিহত করার উদ্দেশ্যে অন্তর্থাত মূলক কার্যকলাপ করে জন নিরাপত্তা বিপন্ন ও আইন শৃঙ্খলার অবনতি ঘটনানোর জন্য এবং ঘটনাস্থলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ গ্রহনকারীদের জানমালের ক্ষতিসাধনের জন্য সমাবেশে আক্রমন করে। উক্ত সমাবেশে উপস্থিত বৈষম্যবিরোধী ছাত্রজনতার প্রতিরোধের মুখে বিবাদীগন পালিয়ে যায়। পরবর্তীতে বিবাদীরা দফায় দফায় উক্ত শিক্ষা ভবনসহ বিভিন্ন সরকারী বেসরকারী ভবন/স্থাপনায় আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করার চেষ্টা করে, যাহা ইং ০৪/০৮/২০২৪ খ্রিঃ তারিখ রাত ০৯.০০ ঘটিকা পর্যন্ত অব্যাহত থাকে। বৈষম্যবিরোধী ছাত্রজনতার প্রতিরোধের কারনে ও পরবর্তীতে সংবাদ পাইয়া আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হইলে বিবাদীরা উক্ত শিক্ষা ভবন বিদ্যুৎ উপকেন্দ্রসহ আশপাশের সরকারী বে- সরকারী বিভিন্ন স্থাপনা ধ্বংস ও জানমালের ক্ষতিসাধন করিতে পারে নাই। বিবাদীগন উৎশৃঙ্খল প্রকৃতির লোক হওয়ায় তাহারা যেকোন সময় বিভিন্ন সরকারী বে-সরকারী ভবন/স্থাপনায় অগ্নিসংযোগ করিয়া কাংস করার পায়তারায় লিপ্ত আছে। বিবাদীগন উশৃঙ্খল প্রকৃতির এবং প্রভাবশালী লোক হওয়ায় আমি ভীত সন্ত্রস্ত ছিলাম বিধায় আমার দলের সদস্যদের সাথে পরামর্শ করিয়া ও ঘটনায় জড়িত বিবাদীদের নাম-ঠিকানা সংগ্রহ করিয়া এজাহার দায়ের করিতে বিলম্ব হইল।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ