শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন

৪৬তম বিসিএস প্রিলিতে নতুন করে ফল প্রকাশ, উত্তীর্ণ ২১,৩৯৭

এবি নিউজ ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ৯০ বার পড়া হয়েছে

এবি নিউজ ডেস্ক:

৪৬তম বিসিএস প্রিলিমিনারি ফল নতুন করে প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে উত্তীর্ণ হয়েছেন ২১ হাজার ৩৯৭ জন।

আজ বুধবার সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।

পিএসসি জানায়, ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল গত ৯ মে প্রকাশিত হয়।

এ পরীক্ষায় ১০ হাজার ৬৩৮ প্রার্থীকে লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়। এ ক্ষেত্রে সম্ভাব্য বৈষম্য দূরীকরণের লক্ষ্যে ইতিমধ্যে নির্বাচিত প্রার্থীদের সঙ্গে আরও সমসংখ্যক প্রার্থী লিখিত পরীক্ষার জন্য যোগ্য বিবেচনা করে পুনরায় ফলাফল ঘোষণা করার সিদ্ধান্ত নেয় পিএসসি।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ