বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন

রামগঞ্জে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের নবগঠিত কমিটির পরিচিতি সভা ও শপথ গ্রহণ

রামগঞ্জ উপজেলা প্রতিনিধি :শরিফুল ইসলাম ভূঁইয়া
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬
  • ১৩৭ বার পড়া হয়েছে

রামগঞ্জ উপজেলা প্রতিনিধি :শরিফুল ইসলাম ভূঁইয়া

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর নবগঠিত উপজেলা কমিটির পরিচিতি সভা ও শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩১ ডিসেম্বর ২০২৫) রামগঞ্জ পৌর শহরের একটি মোহাম্মদীয়া সুইস এন্ড বেকারী আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ, লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি জনাব এ. কে. এম মাহমুদ রিয়াজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শাখার সাধারণ সম্পাদক জনাব জাকির এইচ শুমন।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি রামগঞ্জ প্রেসক্লাব এর সভাপতি জনাব আবু তাহের। সভাপতিত্ব করেন উপজেলা শাখার সভাপতি মো. ছায়েদ হোসেন।

অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেওয়া হয় এবং সংগঠনের আদর্শ, লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরা হয়। পরে নবগঠিত কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করানো হয়। শপথ গ্রহণ শেষে বক্তারা সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিতকরণ, স্বাধীন সাংবাদিকতা রক্ষা এবং সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

বক্তারা বলেন, সাংবাদিক সমাজের উপর যেকোনো নিপীড়ন ও হয়রানি রোধে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ একটি কার্যকর ও দায়িত্বশীল ভূমিকা পালন করবে। ভবিষ্যতে সংগঠনটি সাংবাদিকদের অধিকার আদায়ে সক্রিয়ভাবে কাজ করবে বলেও আশাবাদ ব্যক্ত করা হয়।

অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক, সংগঠনের নেতৃবৃন্দ ও সুধীজনেরা উপস্থিত ছিলেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ