ব্রাহ্মণবাড়িয়ার বাসুদেব ইউনিয়নের ৬টি গ্রাম পুনর্বহাল এবং সদর উপজেলাকে বিভক্ত করার সিদ্ধান্তের প্রতিবাদে স্থানীয়রা সড়ক ও রেলপথ অবরোধ করেছেন। রোববার সকাল থেকে সদর উপজেলার কোড্ডা কেবিন এলাকায় রেলপথ এবং আখাউড়া স্থলবন্দর সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করছেন তারা।
এই অবরোধের ফলে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের দায়িত্বরত মাস্টার মো. রফিকুল ইসলাম।

