
মোঃ আসিফ ইকবাল রকি
যশোর প্রতিনিধি
যশোরের চৌগাছার পল্লীতে বিদ্যুৎ স্পৃষ্টে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত রাজা মিয়া (৫৫) উপজেলার স্বরুপদাহ ইউনিয়নের দিঘড়ী গ্রামের মৃত শফিউদ্দিনের ছেলে।
নিহতের ভাই আবুল হোসেন জানান, প্রতি দিনের মত বুধবার সকালে ভাই রাজা মিয়া নিজ গ্রামের মাঠে বিদ্যুৎ চালিত মটরের সাহায্যে বোরো ধানে সেচের পানি দিতে যায়। আনুমানিক সকাল ১০ টার দিকে সে মটরে বিদ্যুতের সংযোগ দিতে যেয়ে অসাবধনতা বশত বিদ্যুৎ স্পৃষ্টে ঘটনাস্থলেই মারা যায়। এ দিন বাদ আসর মরহুমের নামাজে জানাজা শেষে পারিবারিক কবর স্থানে দাফন সম্পন্ন হয়েছে।
চৌগাছা থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।