শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন

রাগিব আহসান নিহাল আইডিয়াল স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরন অনুষ্ঠান।

যশোর প্রতিনিধি মোঃ আসিফ ইকবাল
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ১৭৮ বার পড়া হয়েছে

যশোর প্রতিনিধি
মোঃ আসিফ ইকবাল

যশোর জেলার চৌগাছা উপজেলার রাগিব আহসান নিহাল আইডিয়াল স্কুলের ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান ৩১ ডিসেম্বর রোজ মঙ্গলবার ১০ ঘটিকায় স্কুলের নিজস্ব প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।

স্কুলের গভর্নিং বডির শ্রদ্ধাভাজন সভাপতি, শামীম আহম্মদের সভাপতিত্বে শুরুতেই স্বাগত বক্তব্য দেন অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ জনাব নাসির উদ্দিন।
এছাড়া প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জনাব মুস্তাফিজুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার চৌগাছা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জনাব মোঃ সাইফুর রহমান, সহকারী উপজেলা শিক্ষা অফিসার।

এছাড়া আরো বক্তব্য দেন সম্মানিত অভিভাবকবৃন্দ, শ্রদ্ধাভাজন শিক্ষকবৃন্দ, ও অন্যান্য অতিথিবৃন্দ।বাক্তারা স্কুলের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

অনুষ্ঠানটি পরিচালনা করেন জনাব মোঃ আসিফ ইকবাল,প্রভাষক( সমাজবিজ্ঞান বিভাগ) এস এম হাবিবুর রহমান পৌর ডিগ্রী কলেজ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ