
মোঃ ফরিদুল ইসলাম সূর্য
স্টাফ রিপোর্টার,নাগেশ্বরী,কুড়িগ্রাম।
আজ কুড়িগ্রামের ভুরুঙামারী উপজেলার সোনাহাট স্থলবন্দর সড়কের ঘুন্টিঘর এলাকায় আজ একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে। ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক মা ও তার মেয়ে ঘটনাস্থলে নিহত হয়েছেন। এছাড়া, দুর্ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন, যাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৫টার দিকে দ্রুতগামী একটি ট্রাক সোনাহাট স্থলবন্দর সড়কে এসে একটি অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি উল্টে গিয়ে দুমড়েমুচড়ে যায়। এই ঘটনায় মা-মেয়ে ঘটনাস্থলেই মারা যান এবং আহত হন অটোরিকশায় থাকা অন্য যাত্রীরা।
আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।