শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:১১ অপরাহ্ন

বাগেরহাটের সেই জয় বাংলার সি এস অবশেষে ও,এস.ডি, মন্ত্রণালয় যোগদান

বাগেরহাট প্রাতিনিধি:
  • প্রকাশের সময় : রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
  • ৩৭১ বার পড়া হয়েছে

বাগেরহাট প্রাতিনিধি:

বাগেরহাটে সরকারী টিকা দান কর্ম সূচিতে বক্তব্যের শেষে জয় বাংলা বলা সেই সিভিল সার্জন ডা. জালাল উদ্দীন আহমেদ কে ও এস ডি করে প্রজ্ঞাপন জারি করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। রবিবার (০৩ নভেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সহকারি সচিব শোভন রাংসা এই প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন।
প্রজ্ঞাপনে বলা হয় বাগের হাটের সিভিল সার্জন ডা. জালাল উদ্দীন আহমেদ আবশ্যিক ভাবে রবিবার (০৩ নভেম্বর) অবমুক্ত হবেন। সোমবার (০৪ নভেম্বর) ওএস.ডি হিসেবে স্বাস্থ্য অধিদপ্তরে (বিশেষ ভার প্রাপ্ত কর্মকর্তা) হিসাবে যোগদান করবেন।
উল্লেখ্য, ২৪ অক্টোবর বেলা ১১টায় বাগেরহাট সরকারি বালিকা বিদ্যালয়ে জরায়ু মুখে ক্যানসার সৃষ্টি কারী হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের(এইচ পিভি) প্রতিরোধী টিকা প্রদান অনুষ্ঠানে জেলা প্রশাসক আহমেদ কামরুল আহসানের উপস্থিতিতে বক্তব্যের শেষে জয় বাংলা স্লোগান দেন বাগেরহাটের সিভিল সার্জন ডা.মো. জালাল উদ্দিন আহম্মেদ।বক্তব্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সিভিল সার্জেনের অপসারণের দাবিতে ক্ষোভে ফেটে পড়ে স্থানীয়রা। ওই দিন রাতেই বাগেরহাট জেলা বিএনপি ও যুবদলের নেতৃত্বে সিভিল সার্জনের অপসারণের দাবিতে দফায় দফায় বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। পরে ২৭ অক্টোবর একই দাবিতে সচেতন বাগেরহাট বাসির ব্যানারে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভওমানববন্ধন কর্মসূচি পালন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এদিকে বৃহস্পতিবার রাতের পর থেকে সিভিল সার্জন অফিস করছেন না। একটি সূত্র জানিয়েছে তিনি বাগেরহাটে নেই। তবে এই সময়ের মধ্যে তিনি ঢাকায় থেকে সিভিল সার্জন হিসেবে সরকারি সভায় যোগদান করেছেন। #

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ