শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন

প্রতিমা বিসর্জনে এসে নিখোঁজ হওয়া প্রবাল দে প্রান্তের মরদেহ উদ্ধার 

ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪
  • ৮৮ বার পড়া হয়েছে

ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি

প্রতিমা বিসর্জন অনুষ্ঠানে এসে নিখোঁজ হওয়া ঈদগাঁও উপজেলার কিশোর প্রবাল দে প্রান্তের মরদেহ ভেসে এসেছে। 
সোমবার দিবাগত রাতে সৈকতের কবিতা চত্বর পয়েন্টে তার মরদেহ ভেসে আসে,প্রবালের বাড়ি ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ হরিপুরের বলে জানা গেছে। 

মরদেহ সনাক্ত করে পরিবার জানায়,রবিবার বিকেলে প্রতিমা বিসর্জনের সময় সৈকতে নামলে নিখোঁজ হয়,খোঁজাখুঁজির পরও পাওয়া যায়নি। এখন যে লাশটি ভেসে এলো খবর পেয়ে কবিতা চত্বর এলাকায় এসে দেখা গেল এটি প্রবাল দে প্রান্তের মরদেহ। 
তার বন্ধুরা জানান, স্রোতের তোড়ে ভেসে গিয়ে সাগরে ডুবে গিয়েছে, নিরাপত্তায় থাকা বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উদ্ধার অভিযান অব্যাহত ছিল, অবশেষে তার মরদেহ পাওয়া গেলো। 

উদ্ধার পরবর্তী কার্যক্রমে স্থানীয় প্রশাসন কাজ করছে বলে জানা যায়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ