শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন

নীলফামারী জেলার জলঢাকায় কৈমারী কেন্দ্রীয় শারদীয় দুর্গা পূজা উৎসব আগামীকাল থেকে শুরু

মধু রাম রায় স্টাব রিপোর্টার কিশোরগঞ্জ নীলফামারী
  • প্রকাশের সময় : বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
  • ১৬৭ বার পড়া হয়েছে

মধু রাম রায়
স্টাব রিপোর্টার
কিশোরগঞ্জ নীলফামারী

নীলফামারী, ৮ অক্টোবর: নীলফামারী জেলার জলঢাকা উপজেলার কৈমারী ইউনিয়নে ঐতিহ্যবাহী কেন্দ্রীয় শারদীয় দুর্গা পূজা উৎসব আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে। কয়েক শতাব্দীর পুরনো এই পূজা মণ্ডপে প্রতিবছরই হিন্দু ধর্মাবলম্বী ভক্তরা দেবী দুর্গার আরাধনা করেন।

আয়োজন কমিটির সভাপতি জানিয়েছেন, পূজা উপলক্ষে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া, প্রতিবারের মতো এ বছরও ধর্মীয় আনুষ্ঠানিকতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, আরতি, এবং মহাপ্রসাদ বিতরণের আয়োজন করা হয়েছে।

উৎসব উদযাপনকে কেন্দ্র করে ইতোমধ্যে মণ্ডপের সাজসজ্জা ও আলোকসজ্জার কাজ শেষ হয়েছে। এলাকার মানুষদের মাঝে উৎসবের আমেজ ও উত্তেজনা বিরাজ করছে।

আগামীকাল দেবী দুর্গার বোধন ও অন্যান্য ধর্মীয় আচার-অনুষ্ঠানের মাধ্যমে পূজার সূচনা হবে, যা চলবে দশমী পর্যন্ত।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ