মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন

ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলাতে সাপের কামড়ে এক যুবকের মৃত্যু ।

ঝিনাইদহ জেলা প্রতিনিধ অয়ন ইসলাম :
  • প্রকাশের সময় : বুধবার, ২ অক্টোবর, ২০২৪
  • ১১৮ বার পড়া হয়েছে

ঝিনাইদহ জেলা প্রতিনিধ অয়ন ইসলাম :

হাবিবুর রহমান (২৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ৩ টার দিকে ঝিনাইদহ সদর হাসপাতালে তার মৃত্যু হয়। পেশায় রাজমিস্ত্রী হাবিবুর রহমান উপজেলার ভাতুরিয়া গ্রামের রায়পাড়ার মৃত শমসের আলীর ছেলে।
প্রতিবেশী শামসুল ইসলাম জানান, হাবিবুর রহমান রাতে নিজ ঘরে ঘুমিয়ে ছিলো। মঙ্গলবার রাত দেড় টার দিকে বিষধর সাপ তাকে ছোবল দেয়। জ্বালাযন্ত্রনা শুরু হলে পরিবারের লোকজন তাকে নিয়ে প্রথমে স্থানীয় এক ওঝার কাছে নেওয়ার চেষ্টা করে। কিন্তু অসুস্থ হয়ে পড়লে তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে আনা হয়। রাত সাড়ে ৩ টার দিকে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
হরিণাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জিয়াউর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ