মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন

রাণীশংকৈলে মাধ্যমিক শিক্ষকদের মানববন্ধন

একে আজাদ রানীশংকৈল প্রতিনিধি.
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৬০ বার পড়া হয়েছে

একে আজাদ রানীশংকৈল প্রতিনিধি.

রাণীশংকৈলে মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকালে সারাদেশের ন্যায় বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবীতে এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা শিক্ষকরা মানববন্ধন ও উপজেলা নিবার্হী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করেন। মানববন্ধনে উপজেলা শিক্ষা সমিতির সভাপতি রুহুল আমিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, অধ্যক্ষ মাওলানা আইয়ুব আলী, প্রধান শিক্ষক সোহেল রানা, ফেরদৌস আলম মানিক, সাহাবুদ্দিন প্রমুখ। এছাড়াও ৬৫ টি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ২০ টি মাদ্রাসার সুপারিনটেনডেন্ট সহ সহকারী শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ