সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন

চঞ্চল্যকর সোহেল হত্যার সাথে জড়িত সিএনজি চালক আটক।

সিরাজগঞ্জ প্রতিনিধি মোঃ শরিফুল ইসলাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জ প্রতিনিধি মোঃ শরিফুল ইসলাম

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার সরাতৈল গ্রামের ঈদের বোনাস দেওয়ার কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে সোহেল রানা হত্যা করা হয় সোহেল রানা হত্যা মামলায় ৯ দিন পর রাবিউল ইসলাম (৪৫)সিএনজি চালক কে শাহজাদপুর থানা পুলিশ গ্রেফতার করেছে।

শনিবার (২৮ মার্চ) রাতে তাকে শাহজাদপুর থানা পুলিশ গ্রেফতার করে। পুলিশ ধারণা করছে, এ হত্যাকাণ্ডের বিষয়ে সিএনজি চালক রবিউল ইসলাম তার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে। হত্যার ঘটনার আগে বাড়ি থেকে ডেকে নিয়ে জেসিএনজিতে তোলা হয়েছিল সোহেল রানাকে সেই সিএনজির চালক ছিলেন রাবিউল ইসলাম।

তবে তদন্তের স্বার্থে মূল আসামি গ্রেফতারের আগে বিস্তারিত কিছু জানাতে রাজি নয় শাহজাদপুর থানা পুলিশ।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শাহ আলম জানান, গোপন তথ্যের ভিত্তিতে রাবিউলকে একটি স্থান থেকে গ্রেফতার করা হয়েছে। অতি তাড়াতাড়ি মামলার প্রধান আসামি সাইফুল ইসলামকে গ্রেফতার করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এদিকে, এ হত্যাকাণ্ডকে কেন্দ্র করে শাহজাদপুরে রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। শনিবার শাহজাদপুর উপজেলা বিএনপির আয়োজনে অতি দ্রুত সোহেল হত্যা মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে একটি বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, গত ২০ মার্চ ঈদ বোনাসের কথা বলে সাইফুল ইসলাম সোহেল রানাকে ডেকে নিয়ে নির্মমভাবে হত্যা করে পালিয়ে যায় বলে অভিযোগ রয়েছে এ ঘটনায় নিহতের মা রুবী বেগম বাদী হয়ে সাইফুল ইসলামসহ ৪-৫ জনকে আসামি করে শাহজাদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

নিহত সোহেল রানার মায়ের দাবি অতি দ্রুততার সাথে সোহেল রানার হত্যাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হয়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ