সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন

বাঘের নিরাপত্তা নিশ্চিত হলেই সংরক্ষিত থাকবে সুন্দরবন, সেমিনার বক্তরা

এস এইচ রতন বাগেরহাট।
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

এস এইচ রতন বাগেরহাট।

বাগেরহাটে সুন্দরবনের বাঘ সংরক্ষণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রবিবার দিনব্যাপী সুন্দরবন বাঘ সংরক্ষণ প্রকল্পের আওতায় বন বিভাগের আয়োজনে বাগেরহাট প্রেসক্লাবে ভনুষ্টিত এই সেমিনারে বক্তারা বলেন, বাঘের নিরাপত্তা নিশ্চিত হলেই সুন্দরবন সুরক্ষিত থাকবে। তাই প্রথমেই বাঘ সুরক্ষায় সামাজিক আন্দোলনের পাশাপাশি কঠোর ভাবে বাঘ সংরক্ষণ আইনের প্রয়োগ নিশ্চিত করতে হবে। বাঘ হত্যা ও পাচারকারি অপরাধীদের আটকের পর তাদের ছাড়িয়ে নেয়ার জন্য প্রভাবশালী রাজনৈতিক নেতাদের হস্তক্ষেপ রোধে বন কর্মকর্তাদের আরো কঠোর অবস্থান নিতে হবে। তবেই সুরক্ষিত থাকবে বিশ্ব ঐতিহ্য সুন্দরবন।

বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বাঘ সংরক্ষণ সেমিনারে প্রধান অতিথি ছিলেন খুলনা অঞ্চলের বন সংরক্ষক (সিএফ) ইমরান আহমেদ। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাঘ বিশেষজ্ঞ জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল আজিজ। সেমিনারে গনমাধ্যম কর্মী ও বন নিয়ে কাজ নানা শ্রেণীপেশার মানুষ অংশ নেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ