রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন

চান্দিনায় মাদকের বিরুদ্ধে জোরালো অভিযান: ১৫ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড।

আনিসুর রহমান আনাস (চান্দিনা কুমিল্লা)
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ৩৬ বার পড়া হয়েছে

আনিসুর রহমান আনাস (চান্দিনা কুমিল্লা)

আসুন মাদকের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার চান্দিনা উপজেলায় মাদকের বিরুদ্ধে ব্যাপক অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

গত ২৩ মার্চ ২০২৫ তারিখ থেকে অদ্যাবধি পরিচালিত এই অভিযানে মোট ১৫ জন মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে আটক করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।অভিযান পরিচালনায় চান্দিনা থানা পুলিশের একাধিক চৌকস টিম সরাসরি অংশগ্রহণ করে এবং উপজেলা প্রশাসনকে সার্বিক সহযোগিতা প্রদান করে। প্রশাসনের এমন সমন্বিত পদক্ষেপে এলাকায় মাদকবিরোধী কার্যক্রমে ইতিবাচক প্রভাব পড়েছে বলে মনে করছেন স্থানীয়রা।উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।তারা আরও বলেন, সমাজকে মাদকমুক্ত রাখতে প্রশাসনের পাশাপাশি সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত সচেতনতা ও প্রতিরোধ গড়ে তোলা অত্যন্ত জরুরি।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ