শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন

নড়াইলের লোহাগড়ায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

শরিফুজ্জামান,নড়াইল প্রতিনিধি :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

শরিফুজ্জামান,নড়াইল প্রতিনিধি :

নড়াইলের লোহাগড়ায় নানা আয়োজনের মধ্যদিয়ে যথাযোগ্য মযার্দায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। এরপর শহীদদের স্মরণে লোহাগড়া থানা পুলিশ ৩১ বার তোপাধ্বনি দেওয়া হয়।

সকাল সাড়ে ৭ টায় ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে উপজেলা পরিষদ চত্বরে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করেন উপজেলা প্রশাসন, লোহাগড়া থানা পুলিশ, ফায়ার সার্ভিস, আনসার ও ভিডিপি, লোহাগড়া প্রেসক্লাব, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও তার সহযোগি সংগঠন, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান।

পরে লক্ষীপাশা মোল্যার মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও শান্তির প্রতীক কবুতর উড়িয়ে কর্মসূচির উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী কায়সার।

সকল সাড়ে ৮ টায় লোহাগড়া লক্ষীপাশা মোল্যার মাঠে পুলিশ, আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস, স্কাউটস, বিএনসিসিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী কায়সার। এসময় তার সঙ্গে ছিলেন লোহাগড়া থানার ওসি আব্দুর রহমান, বীর মুক্তিযোদ্ধা শিকদার মকবুল হোসেন।

পরে বেলা ১১ টায় লক্ষীপাশা আদর্শ বিদয়ালয় মাঠে জিয়া মঞ্চে উপজেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী কায়সারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন নড়াইল-২ আসনের এমপি আতাউর রহমান বাচ্চু।

নড়াইল জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ টিপু সুলতানের সঞ্চালনায় বক্তব্য দেন লোহাগড়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক সাদিয়া সুলতানা, লোহাগড়া থানার ওসি আব্দুর রহমান, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান, অবসরপ্রাপ্ত মেজর মন্জুরুল করিম প্রিন্স, বাংলাদেশ জামায়াতে ইসলামী নড়াইল জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আলমগীর হোসাইন, বাংলাদেশ জামায়াতে ইসলামী লোহাগড়া উপজেলা শাখার আমির মাওঃ হাদিউজ্জামান, বীর মুক্তিযোদ্ধা মো. মতিয়ার রহমান, বীর মুক্তিযোদ্ধা শেখ মোকাররম হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান মোল্যা, মুক্তিযোদ্বা প্রজন্মের কেন্দীয় নেতা মেহেদী হাসান, সাংবাদিক সৈয়দ খায়রুল আলম, নড়াইল জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আবু হায়াত সাবু, লোহাগড়া পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ নজরুল ইসলাম মোল্লা, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) শামসুল হক আজাদ, লোহাগড়া পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সোহেল রানা লাক্সমিসহ প্রমুখ।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শিক্ষার্থীদের অংশ গ্রহণে চিত্র অঙ্কন, কবিতা ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এসময় লক্ষীপাশা মোল্যার মাঠে বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ , সাংবাদিক ও বিজয়ী শিক্ষার্থীরাসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

দিবসটি উপলক্ষে জাতির শান্তি, সমৃদ্ধি, উন্নয়ন ও অগ্রগতি কামনায় সব মসজিদ ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ দোয়া করা হয়।
এদিকে সন্ধায় নড়াইল -২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ডক্টর এ জেড এম ফরিদুজ্জামান ফরহাদ লোহাগড়া ডাকবাংলো চত্বরে স্থানীয় বিএনপির নেতা-কর্মীদের সাথে কুশল বিনিময় করেন।
এসময় নড়াইল ও লোহাগড়া বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শরিফুজ্জামান
নড়াইল।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ