শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন

বীর মুক্তিযোদ্ধারা যাতে সম্মানের সহিদ বসবাস করতে পারে সেই দায়িত্ব আমাদের- এরশাদ উল্লাহ এমপি

মো: তাজুল ইসলাম, বোয়ালখালী প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ৪১ বার পড়া হয়েছে

মো: তাজুল ইসলাম,
বোয়ালখালী প্রতিনিধি:

চট্টগ্রাম ৮ আসনের সাংসদ ও চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক এরশাদ উল্লাহ বলেছেন, বীর মুক্তিযোদ্ধারা সম্মানের সাথে এইদেশে বসবাস করতে পারেন সেই দায়িত্ব আমাদের সকলের।তাঁদের আত্মত্যাগের কারণেই আমরা এই দেশ পেয়েছি। মুক্তিযোদ্ধাদের স্বপ্ন বাস্তবায়নের মাধ্যমে অর্থনৈতিক সম্বৃদ্ধশালী করে দেশটাকে গড়তে হবে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে উপজেলা পরিষদ চত্বরে বোয়ালখালী উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদদের স্মরণে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরও বলেন, অনেক মুক্তিযোদ্ধা বয়োবৃদ্ধ, তাঁদের সুচিকিৎসার প্রয়োজন। সেই ব্যাপারে স্থানীয় প্রশাসনকে নিয়ে সার্বিক ব্যবস্থা নেওয়া হবে। আজ আমরা অর্থনৈতিক চ্যালেঞ্জে রয়েছি। চাঁদাবাজি, দুর্নীতি ও সামাজিক অবক্ষয় রোধে সকলকে ভূমিকা রাখতে হবে বলেও জানান সাংসদ এরশাদ উল্লাহ।
এসময় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সন্তানদের সংবর্ধনা ও উপহার তুলে দেন তিনি।

বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান ফারুকের সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা পিপুল নাথের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা, বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান, দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজিজুল হক চেয়ারম্যান, সদস্য মোস্তাক আহমেদ খান,জেলা বিএনপির সদস্য শওকত আলম,উপজেলা বিএনপি নেতা নুরুন্নবী চৌধুরী,উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হামিদুল হক মান্নান,বীর মুক্তিযোদ্ধা শরৎ চন্দ্র বড়ুয়া ও মহসিন খান তরুণ,বিএনপি নেতা আবু আকতার, বোয়ালখালী প্রেসক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম,সাংবাদিক তৌহিদুর রহমান,বিএনপি নেতা লোকমানসহ রণাঙ্গনের বোয়ালখালী থেকে যুদ্ধ করে দেশকে স্বাধীনতা এনে দেওয়া বীর সৈনিক ও তাঁদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ