শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

সিরাজগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ শরিফুল ইসলাম।
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ৩৪ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ শরিফুল ইসলাম।

বিনম্র শ্রদ্ধা, যথাযথ মর্যাদা ও পূর্ণ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ পালন

দিবসটি উপলক্ষে সিরাজগঞ্জ শাহজাদপুর শহরের শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে স্বাধীনতা সংগ্রামে আত্মদানকারী বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

বুধবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শাহজাদপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার মুশফিকা হোসেন, শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম।

পুষ্পস্তবক অর্পণের পর রক্তক্ষয়ী মহান স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী বীর শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে তাদের প্রতি সম্মান প্রদর্শন করা হয়। এ সময় উপস্থিত সকলে শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। অনুষ্ঠানে শাহজাদপুর উপজেলার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ছাড়াও বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা এবং সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত এ শ্রদ্ধা নিবেদন কর্মসূচি মুক্তিযুদ্ধের চেতনা ও দেশপ্রেমকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ