
শাহাব উদ্দিন মুন্না কক্সবাজার প্রতিনিধি।
যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করেছে সেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন ‘স্বপ্নকুঁড়ি ফাউন্ডেশন’। দিবসটি উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
আজ বৃহস্পতিবার (২৬শে মার্চ) সকালে স্বপ্নকুঁড়ি ফাউন্ডেশনের সংগঠনের স্বেচ্ছাসেবী ও সদস্য এই শ্রদ্ধাঞ্জলি নিবেদনে অংশ নেন। পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদদের আত্মার মাগফিরাত ও দেশের সমৃদ্ধি কামনা করে এক মিনিট নীরবতা পালন ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
শ্রদ্ধা নিবেদন শেষে ফাউন্ডেশনের সদস্য জাওয়ান উদ্দিন বলেন “যাঁদের রক্তের বিনিময়ে আজ আমরা স্বাধীন দেশ পেয়েছি, তাঁদের সেই ত্যাগ বৃথা যেতে দেব না। স্বপ্নকুঁড়ি ফাউন্ডেশন সবসময় তরুণ প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে এবং দেশ গড়ার কাজে নিবেদিত থাকবে।”
এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য নিজামী,আতিক রহমান,মিজানুর রহমান মুন্না সহ প্রমুখ