বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন

মেঘনার ভয়াবহ ভাঙনে হুমকিতে আশ্রয়ণ প্রকল্প, ৪০ বসতঘর ও মসজিদ—চররমনী মোহনে মানববন্ধন

লক্ষ্মীপুর প্রতিনিধিঃ মোঃ শাকিল হোসেন
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

লক্ষ্মীপুর প্রতিনিধিঃ মোঃ শাকিল হোসেন

লক্ষ্মীপুর জেলার ২০নং চররমনী মোহন ইউনিয়নের ৪নং ওয়ার্ড আশ্রয়কেন্দ্র ও পার্শ্ববর্তী এলাকায় Meghna River-এর অব্যাহত আগ্রাসী ভাঙনে জনমনে চরম উদ্বেগ দেখা দিয়েছে। নদীভাঙন রোধে দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণের দাবিতে নদীর পাড়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে আব আবনায়ে নূরুল উলূম ফাউন্ডেশন।
মানববন্ধনে স্থানীয় এলাকাবাসী, সামাজিক ও ধর্মীয় নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। কর্মসূচিতে সভাপতিত্ব করেন ইউসুফ আলী, যিনি বাংলাদেশ ইসলামী আন্দোলন-এর ২০নং ইউনিয়নের সহ-সভাপতি।

বক্তারা বলেন, মেঘনার ভয়াবহ ভাঙনে ইতোমধ্যে প্রায় ৪০টি বসতবাড়ি বিলীন হওয়ার মুখে রয়েছে। নদীর পাড়ঘেঁষা আশ্রয়ণ প্রকল্প চরম ঝুঁকির মধ্যে রয়েছে এবং যেকোনো সময় প্রকল্পের ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে। পাশাপাশি একটি মসজিদও ভাঙনের হুমকির মুখে রয়েছে।

তারা আরও বলেন, প্রতিদিন নদী কয়েক ফুট করে ভাঙছে। এতে বসতভিটা, কৃষিজমি, সড়ক ও গুরুত্বপূর্ণ স্থাপনা মারাত্মক ঝুঁকিতে পড়ছে। বহু পরিবার আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে।

মানববন্ধনে বক্তারা বক্তব্যের মাধ্যমে পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি এবং লক্ষ্মীপুর -২আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া-এর কাছে জরুরি ভিত্তিতে নদীভাঙন রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের আবেদন জানান। তারা দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণ, ব্লক ফেলা এবং নদীশাসনের মাধ্যমে এলাকা রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

মানববন্ধন শেষে এলাকাবাসী বলেন, দ্রুত ব্যবস্থা না নিলে পুরো এলাকা বড় ধরনের মানবিক বিপর্যয়ের মুখে পড়বে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ