বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন

বালিয়াডাংগীতে কালমেঘ চ্যাম্পিয়ন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

ঠাকুরগাঁও, বালিয়াডাঙ্গী (প্রতিনিধি) মো: রবিউল আউয়াল।
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁও, বালিয়াডাঙ্গী (প্রতিনিধি) মো: রবিউল আউয়াল।

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাংগী উপজেলার কালমেঘ কলেজ মাঠে কালমেঘ মডেল স্কুলের সৌজন্যে আয়োজিত কালমেঘ চ্যাম্পিয়ন ক্রিকেট টুর্নামেন্ট-এর জমজমাট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় কালমেঘ দিঘল বস্তি একাদশ ও কাজি বস্তি একাদশ। ১০ ওভারের এ ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করে কালমেঘ দিঘল বস্তি একাদশ নির্ধারিত ওভারে ১১৩ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য নির্ধারণ করে।

জবাবে ব্যাট করতে নেমে কাজি বস্তি একাদশ নির্ধারিত ১০ ওভারে ৬৪ রান সংগ্রহ করতে সক্ষম হয়। ফলে ৪৮ রানের বড় ব্যবধানে জয় লাভ করে কালমেঘ দিঘল বস্তি একাদশ।

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাধীন সমাজ কল্যাণের সভাপতি রাইহান উল্লাহ দুলু। তিনি বলেন, “আজকের খেলাটি আমরা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পেরেছি। খেলাধুলা যুব সমাজকে ভালো পথে রাখে। আমরা সবাই মাদককে ‘না’ বলবো এবং যুবকদের কাছ থেকে এ বিষয়ে অঙ্গীকার নিচ্ছি, যেন তারা ধূমপানসহ সকল ধরনের মাদক থেকে দূরে থাকে।”

এসময় আরও উপস্থিত ছিলেন কালমেঘ মডেল স্কুলের পরিচালক শাহজাহান আলী সে অঙ্গীকার করেন, আগামীতে এর থেকে বড় জমজমাট খেলা উপহার দিবো ইংশা আল্লাহ
উপস্থিত গেষ্ট অব অনার কালমেঘ মডেল স্কুলের সাবেক শিক্ষক প্রভাষক মো:রুবেল রানা আরও উপস্থিত ছিলেন কালমেঘ মডেল স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: ফইজুল ইসলাম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ