বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন

বালিয়াডাঙ্গীতে সাংবাদিকদের সাথে ডা. কাসফিয়ার মতবিনিময় সভা অনুষ্ঠিত

মো: রবিউল আউয়াল , বালিয়াডাংগী (ঠাকুরগাঁও):
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

মো: রবিউল আউয়াল , বালিয়াডাংগী (ঠাকুরগাঁও):

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় স্থানীয় সাংবাদিকদের সঙ্গে ঈদ-পরবর্তী সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য ডা. আব্দুস সালামের কন্যা ডা. কাসফিয়া সালাম নির্ঝর।

বালিয়াডাঙ্গী উপজেলা প্রেসক্লাবের সভাপতি এনএম নুরুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আল মামুন জীবনের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী, সিনিয়র সাংবাদিক হারুন অর রশিদ, সাবেক সভাপতি জুলফিকার আলীসহ অন্যান্য সাংবাদিক ও সুধীজন।

অনুষ্ঠানটি পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। পরে মতবিনিময় পর্বে বক্তারা ঠাকুরগাঁও-২ আসনের বিভিন্ন সমস্যা তুলে ধরেন, যার মধ্যে মাদক, জুয়া, চুরি এবং জ্বালানি তেলের সংকট উল্লেখযোগ্য।

প্রধান অতিথি ডা. কাসফিয়া সালাম নির্ঝর উপস্থিত সাংবাদিকদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং এসব সমস্যা সংশ্লিষ্ট সংসদ সদস্যের কাছে উপস্থাপন করে সমাধানের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন। সভার শেষাংশে ঈদ-পরবর্তী শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে একটি আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ সৃষ্টি

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ