সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ে অজ্ঞাত বৃদ্ধের মৃত্যু, পরিচয় শনাক্তে সহায়তা কামনা

ঠাকুরগাঁও, বালিয়াডাঙ্গী প্রতিনিধি।
  • প্রকাশের সময় : রবিবার, ২২ মার্চ, ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁও, বালিয়াডাঙ্গী প্রতিনিধি।

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নেকমরদ পল্লী বিদ্যুৎ এলাকার পাশে এক অজ্ঞাত বৃদ্ধ ব্যক্তি মারা গেছেন। রবিবার (২২মার্চ) আনুমানিক দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে ভিক্ষা করার সময় তিনি হঠাৎ স্ট্রোক করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

এখন পর্যন্ত মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। বিষয়টি রাণীশংকৈল থানাকে অবহিত করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, কেউ যদি ওই ব্যক্তিকে চিনে থাকেন বা তার পরিচয় সম্পর্কে কোনো তথ্য জানেন, তাহলে দ্রুত রাণীশংকৈল থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে।

যোগাযোগ:

অফিসার ইনচার্জ, রাণীশংকৈল থানা
মোবাইল: ০১৩২০-১৩৭৪২৯

মৃত ব্যক্তির পরিবারের কাছে দ্রুত খবর পৌঁছে দিতে স্থানীয়দের পোস্টটি শেয়ার করার আহ্বান জানানো হয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ