সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন

ঈদে গণমানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন ইউএনও মেহেদী হাসান ফারুক

তাজুল ইসলাম, বোয়ালখালী প্রতিনিধি :
  • প্রকাশের সময় : রবিবার, ২২ মার্চ, ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে

তাজুল ইসলাম, বোয়ালখালী প্রতিনিধি :

যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে চট্টগ্রামের বোয়ালখালীতে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল সাড়ে আটটায় উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদে এই জামাত অনুষ্ঠিত হয়।

ঈদের এই প্রধান জামাতে ইমামতি ও খুতবা পাঠ করেন মসজিদের খতিব মাওলানা মুহামম্মদ কাউছার আলম। নামাজ শেষে খতিব দেশ ও জাতির সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর
শান্তি ও ঐক্য কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন।

উক্ত জামাতে সাধারণ মুসল্লিদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ঈদের নামাজ আদায় করেন বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান ফারুক। বোয়ালখালী
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ রহমান।
এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, স্থানীয় সাংবাদিক, শিক্ষক, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং স্থানীয় মুসল্লি এই জামাতে অংশ নেন।
নামাজ শেষে উপস্থিত ধর্মপ্রাণ মুসল্লিরা একে অপরের সাথে কোলাকুলি ও কুশল বিনিময়ের মাধ্যমে ঈদের আনন্দ ভাগ করে নেন। উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদে ঈদের জামাতকে কেন্দ্র করে প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা
ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। উৎসবমুখর পরিবেশে
শান্তিপূর্ণভাবে নামাজ সম্পন্ন হওয়ায় মুসল্লিরা সন্তোষ প্রকাশ করেছেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ