
শরিফুল ইসলাম সিরাজগঞ্জ শাহজাদপুর।
সিরাজগঞ্জের শাহজাদপুরে রবিবার দুপুরে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রান ও কল্যাণ তহবিল থেকে দুস্থ ও অসহায় পরিবারের মাঝে মানবিক সহায়তা হিসেবে বস্ত্র ও নগদ অর্থ বিতরণ করা হয়।
প্রধান অতিথি হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের মাননীয় প্রতিমন্ত্রী প্রফেসর ড. এম,এ,মুহিত মহোদয় উপস্থিত থেকে এ বস্ত্র ও নগদ অর্থ বিতরণ করেন, এ সময় প্রতিমন্ত্রীর সহধর্মিণী ফাহমিদা মুহিত উপস্থিত ছিলেন।
এছাড়াও উপস্থিত .শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাশফিকা রহমান, শাহজাদপুর থানার অফিসার্স ইনচার্জ সাইফুল ইসলাম, শাহজাদপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফ কে,এম,রায়হান উদ্দিন প্রমূখ।