মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন

বিরলে ৩৫জন ইমামদের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন মোল্লা সাজ্জিদ আহম্মেদ কাজল

‎মুরছালিন হোসেন, বিরল (দিনাজপুর) প্রতিনিধি।
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

‎মুরছালিন হোসেন, বিরল (দিনাজপুর) প্রতিনিধি।

‎পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিরলের রাণীপুকুর ইউনিয়নের ৩৫টি মসজিদের ইমামদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

‎সোমবার (১৬ মার্চ) দুপুরে উপজেলার ১০নং রাণীপুকুর ইউনিয়নের কাজীপাড়া বাজারে আয়োজিত অনুষ্ঠানে অত্র ইউনিয়নের ৩৫টি মসজিদের ইমামদের হাতে ঈদ উপহার তুলে দেন উপজেলা কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোল্লা সাজ্জিদ আহম্মেদ কাজল।

‎এসময় উপস্থিত ছিলেন কাজীপাড়া দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক এবং বিশিষ্ট সমাজসেবক আব্দুল মান্নান, বিশিষ্ট সমাজসেবক আমিনুল ইসলান তোপন, উপজেলা যুবদলের সাবেক সদস্য আনারুল ইসলাম ধলু, ইউনিয়ন যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক সোহেল রানা’সহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

‎এ বিষয়ে মোল্লা সাজ্জিদ আহম্মেদ কাজল বলেন, ‘ঈদকে সামনে রেখে আমাদের এই উদ্যোগে যদি ইমামদের মুখে সামান্য হাসি ফোটে, তাহলেই আমরা নিজেদের সফল মনে করব।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ