
শাহাব উদ্দিন মুন্না কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজারের টেকনাফে একাধিক মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি কামাল হোসেনকে আটক করেছে পুলিশ।
আটককৃত কামাল হোসেন (৩২) টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের মুন্ডার ডেইল এলাকার মৃত সাওয়ার আলীর ছেলে।
রবিবার (১৫ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে সাবরাং ইউনিয়নের চান্দলী পাড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে এবং আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন।
আটকের পর তাকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।