শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন

পাহাড় কাটার প্রতিবাদে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকের সাথে উগ্র আচরণ, মোবাইল কেড়ে নিলেন শহীদুল

লামা প্রতিনিধি:মো আলী হোসেন
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

লামা প্রতিনিধি:মো আলী হোসেন

লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৩নং কমিউনিটি সেন্টার বাজার সংলগ্ন এলাকায় স্থানীয় ব্যক্তি শহীদুল ইসলাম পাহাড় কেটে ফেলার অভিযোগ উঠেছে। এ বিষয়ে তথ্য সংগ্রহ করতে গেলে উপস্থিত সাংবাদিকদের সাথে তিনি অসদাচরণ করেন এবং এক পর্যায়ে সাংবাদিকের মোবাইল ফোন কেড়ে নেন বলে অভিযোগ পাওয়া গেছে।

সাংবাদিকরা তার কাছে পাহাড় কাটার প্রশাসনিক অনুমতির বিষয়ে জানতে চাইলে শহীদুল ইসলাম দাবি করেন, “তার কোন অনুমতি প্রয়োজন হয় না।” ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং বিষয়টি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন স্থানীয়রা।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ