শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন

বিরলে ৫৭৫৭ পরিবারের মাঝে বিনামূল্যে ভিজিএফ এর চাল বিতরণ

‎মুরছালিন হোসেন, বিরল (দিনাজপুর) প্রতিনিধি।।
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

‎মুরছালিন হোসেন, বিরল (দিনাজপুর) প্রতিনিধি।।

‎পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে বিরলের রানীপুকুর ইউনিয়নের ৫৭৫৭ জন দুঃস্থ, অসহায় ও অতিদরিদ্র পরিবারের মাঝে ভিজিএফ (ভালনারেবল গ্রুপ ফিডিং) কর্মসূচির আওতায় খাদ্য সহায়তা হিসেবে বিনামূল্যে চাল বিতরণ করা হয়েছে।

‎বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে উপজেলার ১০নং রাণীপুকুর ইউনিয়ন পরিষদ চত্ত্বরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয় এর বাস্তবায়নে চাল বিতরণ কর্মসূচীর শুভ উদ্বোধন করেন অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল্লামা আজাদ ইকবাল লাবু।

‎এসময় উপস্থিত ছিলেন রাণীপুকুর ট্যাগ অফিসার উপজেলা উপ-সহকারী প্রকৌশলী সোহেল রানা, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মোঃ মানিক হোসেন, ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক কামরুজ্জামান, ইউপি সদস্য এনামুল হক, ফয়জার রহমান রুহুল আমিন প্রমূখ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ