বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন

উখিয়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

শাহাব উদ্দিন মুন্না কক্সবাজারের প্রতিনিধি।
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

শাহাব উদ্দিন মুন্না
কক্সবাজারের প্রতিনিধি।

উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের জামতলী বাগঘোনা এলাকায় মোঃ নুর ছিদ্দিক (১৮) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

সোমবার (৯ মার্চ) দুপুর আনুমানিক ১টা থেকে ১টা ৩০ মিনিটের মধ্যে পালংখালী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের জামতলী বাগঘোনা এলাকায় নিজ শয়নকক্ষে সিলিংয়ের কাঠের বিমের সাথে রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন তিনি।

পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে উখিয়া থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে। বর্তমানে মরদেহ থানা কম্পাউন্ডে সংরক্ষণ করা হয়েছে।

নিহত নুর ছিদ্দিক উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের জামতলী বাগঘোনা এলাকার বাসিন্দা। তিনি জাফর আলম ও সামারুপ বেগমের ছেলে।

এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কারো বিরুদ্ধে কোনো অভিযোগ বা সন্দেহ প্রকাশ করা হয়নি। তবে পুলিশ জানিয়েছে, আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ