
সিরাজগঞ্জ প্রতিনিধি মোঃ শরিফুল ইসলাম।
সিরাজগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার) মহোদয় এর তথ্য ও দিক-নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপস্), সিরাজগঞ্জ ও অতিরিক্ত পুলিশ সুপার, রায়গঞ্জ সার্কেল, সিরাজগঞ্জ এর সার্বিক তত্ত্বাবধানে অফিসার ইনচার্জ, সলংগা থানা ও এসআই(নিঃ) মোহাম্মদ মোনাহার হোসেন, এএসআই (নি:) ফরিদুল ইসলাম,সলংগা থানা, সিরাজগঞ্জ এর নের্তৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
বিশেষ অভিযান পরিচালনাকালে ০৯/০৩/২০২৬ খ্রি. সন্ধ্যা ১৮.১০ ঘটিকায় সলংগা থানাধীন চড়িয়া শিকার মধ্যপাড়া সাকিনস্ত সোনালী ব্যাংক পিএলসি এর সামনে ঢাকা – নাটোর মহা সড়কের উপর চেকপোষ্ট পরিচালনা করাকালীন সময়ে ০৮ (আট) কেজি গাঁজাসহ সেলিম উদ্দিন নামে একজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
একই সময় গ্রেফতারকৃত ব্যাক্তির নিকট হতে ০১ (এক) টি ও অজ্ঞাত ব্যক্তির ফেলে যাওয়া ০১ (এক)টি মোটরসাইকেলসহ ০১ (এক) টি বাটন মোবাইল জব্দ করা হয়।
গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করিয়া বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।