
শরিফুজ্জামান, নড়াইল প্রতিনিধি :
লোহাগড়ায় সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
হয়েছে।
সোমবার (৯ মার্চ) বিকাল ৩টায় লোহাগড়া উপজেলা পরিষদের মিলনায়তনে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি লোহাগড়া উপজেলা শাখার আয়োজনে ও বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি এবং জাতীয় প্রাথমিক সহকারী শিক্ষক ফাউন্ডেশনের সহযোগিতায় আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান শিক্ষক মো: আসাদুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন লোহাগড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো: হেমায়েত হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ টিপু সুলতান, জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য মাওলানা আলমগীর হোসাইন, লোহাগড়া পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামসুল হক আজাদ, লোহাগড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এ সাইফুল্লাহ মামুন, লোহাগড়া উপজেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য মাওলানা হাদিউজ্জামান, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান, প্রধান শিক্ষক কাজী কামরুল হুদা, আ: হান্নানসহ প্রমূখ।
আলোচনা সভা শেষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
শরিফুজ্জামান
নড়াইল।