মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন

চট্টগ্রাম জঙ্গল সলিমপুর সাঁড়াশি অভিযান যৌথ বাহিনীর

তৌহিদুল ইসলাম চৌধুরী চট্টগ্রাম প্রতিনিধি।
  • প্রকাশের সময় : সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

তৌহিদুল ইসলাম চৌধুরী চট্টগ্রাম প্রতিনিধি।

চট্টগ্রামের সীতাকুন্ডের জঙ্গল সলিমপুরে সোমবার ( ৯ই মার্চ) ভোরের নামাজের পর থেকে সাঁড়াশি অভিযান শুরু হয়েছে, সেনাবাহিনী নেতৃত্বে প্রায় ৪ হাজার আইনশৃঙ্খলা বাহিনী সন্ত্রাসীদের আস্তানা ঘিরে রেখেছে এবং বিভিন্ন প্রবেশ মুখ দিয়ে ঢুকতে শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী, অভিযানের অংশ নিচ্ছে ৫৫০ জন সেনাবাহিনী, ১৮০০ পুলিশ, ৩৩০ এপিবিএন, ৪০০ র‍্যাব , ১২০ বিজিবি, ১৫ এপিসি, ৩টি ডগ স্কোয়াড এবং ৩টি হেলিকপ্টার রিজার্ভ জঙ্গল সলিমপুর দীর্ঘ এক দশক ধরে সন্ত্রাসীদের অবরুদ্ধ এলাকা হিসাবে পরিচিত। ২০১৭ সালে এবং ২০২২ সালে প্রশাসন এখানে অভিযান চালানোর চেষ্টা করলেও বিভিন্ন অজুহাতে ও স্থানীয় সন্ত্রাসীদের বাধার কারণে সফল হয়নি। এবার সর্বোচ্চ পর্যায়ে সন্ত্রাস বিরোধী কঠোর বার্তা প্রদানের লক্ষ্যে প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার তথ্যের বৃত্তিতে যৌতবাহিনী অভিযান চালাচ্ছে। অবাস্হানিক গোয়ান্দা তথ্য ও ইউএডি ফুটেজ ব্যবহার করে সেনাবাহিনী অভিযানের সার্বিক নেতৃত্ব দিচ্ছে। এছাড়া সম্প্রতি র‌্যাবের এক কর্মকর্তা নিহত এবং তিনজন আহত হওয়ায় ঘটনা ও স্থানীয় সন্ত্রাসীদের অস্তিত্ব নিশ্চিত করেছে। অভিযানটি জঙ্গলের বিভিন্ন প্রবেশ মুখে দলবদ্ধভাবে পরিচালিত হচ্ছে। চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শেখ সেলিম (গণমাধ্যম) কে জানিয়েছেন প্রবেশ ও বাহিরের পথ গুলোতে তল্লাশি চৌকি বসানো হয়ছে। যৌথবাহিনী সন্ত্রাসীদের গোপন আস্তানা দখল এবং এলাকার শান্তি ফিরাতে সব ধরনের প্রস্তুতি নিয়ে মাঠে অবস্থান করছে। ডগ স্কোয়াড এবং হেলিকপ্টার রিজার্ভ সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অংশগ্রহণ অভিযানকে আরো কার্যকর করেছে। জঙ্গল সেলিমপুর এই যৌথ অভিযান স্থানীয় সন্ত্রাসী সংগঠনগুলো দমন ও চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতিতে স্বাভাবিক করতে গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ