
সিরাজগঞ্জ প্রতিনিধি মোঃ শরিফুল ইসলাম।
সিরাজগঞ্জ শাহজাদপুর পাড়কোলা দক্ষিণপাড়া আল-জামিয়াতুল আরাবিয়া হযরত মুহাম্মদ (সঃ)মাদানী মাদ্রাসা কর্তৃক আয়োজিত মাদ্রাসার ছাত্রদের অভিভাবক সমাবেশ ও জুব্বা বিতরণ অনুষ্ঠান এর আয়োজন করা হয়।
উক্ত মাদ্রাসার ছাত্রদের অভিভাবক সমাবেশ ও কেএম জাফর উজ্জামান পিয়াল কর্তৃক জুব্বা বিতরণ অনুষ্ঠান।
সভাপতিত্ব করেন অত্র মাদ্রাসার সভাপতি সার্জেন্ট মোঃ জাহিদুল ইসলাম জাহিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ সামিউল ইসলাম সমীর। আলহাজ্ব মোহাম্মদ হাতেম আলী। আলহাজ্ব মোহাম্মদ আবু সাঈদ। মাওলানা মোঃ নাসির উদ্দিন । মোঃ হেলাল প্রামানিক। এছাড়াও আরো উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ।
এ সময় সভাপতি জাহিদুল ইসলাম জাহিদের বক্তব্যে তিনি বলেন আমাদের এই মাদ্রাসা আমরা অল্প কিছুদিন ধরে শুরু করেছি আমাদের মাদ্রাসায় এখন ছাত্র-ছাত্রীর সংখ্যা ২০ থেকে ২৫ জন তবে আশা করি আগামী বছর থেকে আমাদের ছাত্রছাত্রী সংখ্যা বেড়ে দাঁড়াবে সেই সাথে আমি অভিভাবকদের বলতে চাই যে আপনারা আপনাদের সন্তানদের ওপর আল্লাহর ভালোবাসা এবং সন্তুষ্টি লাভের জন্য আপনারা আপনার সন্তানদেরকে মাদ্রাসায় পাঠাবেন মাদ্রাসায় কোরআন তেলোয়াত থেকে শুরু করে আন্তর্জাতিক পর্যায়ের শিক্ষাও দেয়া হয়। আমাদের এখন বর্তমানে আর্থিক অবস্থা খুবই খারাপ তাই মাদ্রাসার উন্নতিকল্পের জন্য আপনারা সহ সারা বিশ্বের যে কোন প্রান্তের ভাই ও বোনেরা যদি আমাদের কে সহযোগিতা করে তাহলে আমাদের এই মাদ্রাসাটি এগিয়ে নেওয়া সম্ভব তবে আমরা চাই আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন এবং আমাদের পাশে থাকবেন এই ছোট ছোট কচিকাঁচা মাদ্রাসার ছাত্রদের আমরা হাফেজ বানিয়ে আল্লাহর দিন কায়েম করার লক্ষ্যে কাজ করব। হে আল্লাহ আমাদেরকে এই মাদ্রাসাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়ার তৌফিক দান করুন এবং এই মাদ্রাসার সাথে যারা জড়িত রয়েছে তাদেরকে নেক হায়াত দান করুন। আমিন