সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০১:০৯ অপরাহ্ন

নড়াইলে বালুবাহী টলি চাপায় শিশু নিহত

শরিফুজ্জামান, নড়াইল প্রতিনিধি :
  • প্রকাশের সময় : সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে

শরিফুজ্জামান, নড়াইল প্রতিনিধি :

নড়াইলের কালিয়া উপজেলায় বালুবাহী টলি চাপায় লিমন মোল্যা নামে সাড়ে তিন বছরের এক শিশু নিহত হয়েছে।

রবিবার (৮ মার্চ) সকাল ১১টার দিকে উপজেলার কালিয়া থানার কালডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত লিমন মোল্যা কালিয়া উপজেলার কালডাঙ্গা গ্রামের ইকরামুল মোল্যার ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, রবিবার সকালে শিশু লিমন বাড়ি থেকে রাস্তার দিকে উঠছিল। এ সময় বালুবাহী একটি টলি তাকে চাপা দিলে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী বলেন, নিহতের পরিবারের সঙ্গে কথা বলে ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

শরিফুজ্জামান
নড়াইল।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ