
স্টাফ রিপোর্টার গোলাম জিলানী দিরাই :
সুনামগঞ্জের দিরাইয়ে তাক্বওয়া ইন্টারন্যাশনাল একাডেমির উদ্যোগে “নতুন প্রজন্মের মেধা বিকাশে আমাদের করণীয়” শীর্ষক সেমিনার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ মার্চ ২০২৬) দিরাই মডেল মসজিদের কনফারেন্স হলে আয়োজিত এ অনুষ্ঠানে প্রায় ২৫০ জন রোজাদার অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সর্বজন শ্রদ্ধেয় শায়েখ মাওলানা হুসাইন আহমদ। তাক্বওয়া ইন্টারন্যাশনাল একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক হাফিজ মাওলানা লোকমান আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে আলেম-উলামা, লেখক, গবেষক, শিক্ষার্থীদের অভিভাবকসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংবাদিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠানের শিক্ষক আসআদ আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন মাওলানা আব্দুল মুকিত চৌধুরী। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামেয়া রেঙ্গার মুহাদ্দিস মাওলানা সাজিদুর রহমান সাজিদ।
এছাড়াও বক্তব্য রাখেন শায়খ মাওলানা আজিজুর রহমান, মাওলানা গিয়াস উদ্দিন ও মাওলানা নুর উদ্দিন আহমদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল কাহহার, মাওলানা রশিদ আহমদ, দিরাই মডেল মসজিদের ইমাম ও খতিব মুফতি আতিকুর রহমান, মুফতি মুজাক্কির হুসাইন, মাওলানা তাইদুর রহমান, মাওলানা হেলাল আহমদ, মোঃ আশরাফ আলী, মাওলানা উসমান আহমদ, মাওলানা সুহেল আহমদ, মাওলানা মাছুম আহমদ, মাওলানা এবিএম নোমান, হাফিজ বুরহান আহমদ, মাওলানা আব্দুল্লাহ রাজী, হাফিজ তানভীর আহমদ, মাওলানা রায়হান, মুফতি মারজান আহমদ, মাওলানা মেহেদী হাসান চৌধুরী, মাওলানা শাকির আলম, হাফিজ মাহিন সরদার, হাফিজ আফ্ফান, শেখ মারুফ হাসান, হাফিজ নাসরুল্লাহ আল হাবীবসহ অনেকে।
পরিশেষে শায়খ মাওলানা আজিজুর রহমানের দোয়ার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি করা হয়।