
এস ইেটচ রতন,বাগেরহাট।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরদিন বাগেরহাটে সন্ত্রাসীদের হাতে র্নিমম ভাবে নিহত বিএনপি কর্মী সরদার ওসমান গনি হত্যাকারীদের গ্রেফতার ও বিচার দাবীতে মানব বন্ধন করেছে নিহতের ৩ বছরের শিশু সন্তানসহ তার পরিবারের সদস্য ও এলাকা বাসী। শনিবার দুপুরে খুনিদের ছবি সম্বলিত পোষ্টার ও ব্যানার নিয়ে বাগেরহাট প্রেসক্লাবের সামনে মানব বন্ধনে করেন তারা।
মানববন্ধন চলাকালে নিহতের বাবা শাহাজান সরদার ও বোন সায়েদা আক্তর বলেন, আমাদের বাড়ী বাগেরহাট সদর উপজেলার গোটাপাড়া ইউনিয়নের পার নওয়াপাড়া গ্রামে। গত ১২ ফেব্রæয়ারী জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেয়াকে কেন্দ্র করে সৃষ্ঠ বিরোধে প্রতিপক্ষ হাফিজ খান, শহিদুল হাওলাদার, আবুল হাসান শেখ, অজিয়ার তরফদার, আলী ফকির, আসাদ খান ও এনামুলসহ ২৫/৩০জন সন্ত্রাসী সরদার ওসমান গনিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে। এ সময় ওই সন্ত্রাসীরা আরো কয়েকজনকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার চেষ্টা করে। এ ঘটনায় ১৫ জন সন্ত্রাসীল নাম পরিচয় উল্লেখ করে কচুয়া থানায় মামলা করা হলেও পুলিশ কোন আসামীকে গ্রেফতার করেনি।
সরদার ওসমান গনি হত্যাকারীদের গ্রেফতার ও বিচার দাবীতে প্রধান মন্ত্রী তারেক রহমানের হস্তক্ষেপ কামনায় পবিত্র রমজানের দিনে রোজা থেকে রাস্তায় নেমেছি। মানববন্ধনে নিহতের বৃদ্ধা মাতা ফাতেমা বেগম, চাচা মুনসুর সরদার ও মামলার বাদী নিহতের ভাইসহ এলাকাবাসি উপস্থিত ছিলেন।
এ বিষয়ে কচুয়া থানার ওসি মো. শফিকুল ইসলাম বলেন, আসামী আত্মগোপনে থাকায় গ্রেফতার করা যায়নি। তবে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।#